1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজায় ইসরাইলের যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে আলোচনা করার সময় শেষ হয়ে গেছে। এরই মধ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। বিবিসির ইন্টারন্যাশনাল এডিটর জেরেমি বোয়েন এ কথা লিখেছেন। তিনি বলেছেন, তবে এখন পর্যন্ত এই যুদ্ধ তুলনামূলক কম মাত্রায় আছে। আঞ্চলিক যুদ্ধগুলোর ভয়াবহতার তুলনায় এই যুদ্ধ কম মাত্রায় ছড়িয়েছে। লন্ডনে মন্ত্রীরা বলেছেন, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও বৃটেনের হামলা শুধুমাত্র সামুদ্রিক চলাচল ও বিশ্ব বাণিজ্যের স্বাধীনতার জন্য নয়। এর সঙ্গে গাজা যুদ্ধের সরাসরি সম্পর্ক রয়েছে। সেখান থেকেই এই উত্তেজনা ছড়িয়েছে। এ অঞ্চলকে গ্রাস করেছে এই সংকট। হামলার পর হুতিরা অবিলম্বে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়।

এমনিতেই এ অঞ্চলে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় ইরানপন্থি উগ্রবাদীরা যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধ অবস্থানে। ফলে দ্রুত ইয়েমেনের এই হামলা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে এবং মার্কিন বাহিনী প্রতিশোধ নেয় তাহলে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর মার্কিন কূটনীতি কঠিন অবস্থায় পড়বে। উল্লেখ্য, ইরান সমর্থিত হিজবুল্লাহ বড় রকম রাজনৈতিক শক্তিও হয়ে উঠেছে।

মিত্র এবং প্রক্সি প্রতিরোধের কথিত চক্রের নেটওয়ার্কের অংশ হুতিরা। নিজেদের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে লাগিয়ে দিয়েছে ইরান। তারা ইরান থেকে স্পর্শকাতর বা অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে। হুতিকে তেহরানের প্রক্সি হিসেবে দেখার চেয়ে মিত্র হিসেবে দেখাই উত্তম। জেরেমি বোয়েন লিখেছেন, ইয়েমেনে হুতিদের সঙ্গে কিছুটা সময় একান্তে কাটিয়েছি। তারা মানসিকভাবে উচ্চ মাত্রায় স্বাধীন বলে মনে করে নিজেদের। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চায়। এই যুদ্ধের অংশ হতে চায় তারা। তাদের সক্ষমতাকে বৃদ্ধি করেছে ইরান। তাদেরকে অস্ত্র দিয়েছে। এর মধ্যে আছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ড্রোন হামলার পাশাপাশি এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ছুড়েছে তারা। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য একই রকম অস্ত্র রাশিয়াকে দিয়েছে ইরান। ফলে ইউক্রেন অস্ত্রের দিক দিয়ে সমৃদ্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com