1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাবে ইরান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাম গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, দখলদার ইসরায়েলে আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো মুহূর্তে হামলা চালাবে ইরান। ইসরায়েলের ওপর এই হামলা সরাসরি ইরান থেকে হতে পারে। অথবা মধ্যপ্রাচ্যজুড়ে ইরানপন্থি যেসব সশস্ত্র বাহিনী রয়েছে তারাও হামলা চালাতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো সংবাদমাধ্যমটিকে বলেছে, “সম্ভাব্য হামলায় খুব সম্ভবত ব্যবহার করা হবে উচ্চ নির্ভুলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র। হামলাটি আগামী কয়েক দিনের মধ্যে হবে।”

তবে ইরান যেন হামলা চালিয়ে ইসরায়েলের খুব বেশি ক্ষতি করতে না পারে সেজন্য ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইসরায়েলিদের হামলা মোকাবিলায় পরিকল্পনা সাজাতেও সহায়তা করছে মার্কিনিরা।

গত ১ এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই হামলায় সাতজন নিহত হন। যার মধ্যে দুই ইরানি জেনারেলও ছিলেন।

ওই হামলার পর থেকেই ইসরায়েলে সরাসরি হামলার হুমকি দিয়ে আসছে পরমাণু শক্তিসমৃদ্ধ দেশ ইরান।

গতকাল বুধবার পবিত্র ঈদুল ফিতরের ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন কনস্যুলেটে হামলা চালিয়ে ইসরায়েল গুরুতর অপরাধ করেছে এবং এই অপরাধের জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

মধ্যপ্রাচ্যবিষয়ক যেসব পর্যবেক্ষক রয়েছেন তারা এখন অপেক্ষায় রয়েছেন এটি দেখার জন্য, ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু করবে কি না এবং ইরান হামলা চালানোর পর ইসরায়েল পাল্টা হামলা চালাবে কি না।

খামেনির হুমকির পর ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যদি ইরান থেকে সরাসরি ইসরায়েলে কোনো হামলা হয় তাহলে তারাও ইরানের মাটিতে হামলা চালাবেন।

সূত্র: ব্লুমবার্গ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com