1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যে কারনে থানায় জিডি করলেন ঢাবি শিবির সভাপতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো কার্ড ব্যবহার করে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে একটি ফেসবুক গ্রুপে রগ কাটা নিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে ভুয়া পোস্ট করার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক (কায়েম)।

শুক্রবার (৪ অক্টোবর) শাহবাগ থানায় ফেসবুক গ্রুপটির অ্যাডমিনদের বিরুদ্ধে এ জিডি করেন তিনি।

জিডিতে আবু সাদিক উল্লেখ করেন, গত ৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপে দৈনিক প্রথম আলা পত্রিকার টেমপ্লেট (ফটোকার্ড) ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি/তথ্য কার্ড পোস্ট করা হয়। যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ঈমানদার ছিলো না।’ যা একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট।

জিডিতে তিনি বলেন, আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন ও অপমান করার জন্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য দল মতের মানুষদের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে।

পোস্টটি এনোনিমাস (বেনামে) করা হয়েছে এবং পোস্টকারী ওই গ্রুপের অ্যাডমিনদের পরিচিত বলে দাবি করেন সাদিক। তিনি বলেন, ‘আমার জান, মাল ও সম্মানের ক্ষতি করার জন্যে ওই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’

এদিকে পত্রিকার নেমপ্লেট দিয়ে ফটো কার্ড ব্যবহার করে ভুয়া পোস্টের বিষয়টি দৃষ্টিগোচর প্রথম আলো তাদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এটি ভুয়া বলে বিবৃতি দিয়েছে।

জিডির বিষয়ে শাহবাগ থানার ওসি এ.কে.এম শাহাবুদ্দিন শাহীন বলেন, আজ বিকালে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক একটি জিডি করেছে। এ বিষয়ে আমাদের সাইবার ক্রাইম ইউনিট কাজ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com