1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যে কিশোরী কাঁদলে চোখ দিয়ে পাথর ঝরে!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৮ বার দেখা হয়েছে
  1. বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা ১৫ বছরের এক কিশোরীকে নিয়ে অবাক চিকিৎসকরা। এই মেয়ে কাঁদলে চোখ থেকে পানি পড়ে না, ঝরে পাথর। এমনই দাবি ওই কিশোরীর পরিবার ও স্থানীয় মানুষের।

ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার জানিয়েছে, উত্তর ভারতের ওই এলাকাটি অদ্ভূত রকমের মেডিকেল ও চিকিৎসার রহস্যের কেন্দ্র। পরিবার ও গ্রামের মানুষ, চোখ দিয়ে পাথর পড়ার ঘটনা ঘটছে বলে জোর দিয়ে বললেও চিকিৎসকরা বলেছেন, বিজ্ঞানের যুক্তিতে এমন ঘটা সম্ভব নয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, উত্তরপ্রদেশের গাদিয়া গ্রামের বাসিন্দা এই মেয়ের কান্নায় পাথর দেখে কেউ কেউ আবার বলছেন, ওই মেয়ের আত্মায় অশুভ শক্তি ভর করেছে। কেউ বলছেন এই কান্না ভয়ঙ্কর বিপর্যয়ের ইঙ্গিত। অবশ্য কিছু বলতে পারছেন না স্থানীয় চিকিৎসকরাও। তাদের মতে, কোনো যুক্তিতেই এমন ঘটনার কার্যকারণ ব্যাখ্যা করা সম্ভব নয়।

ওই কিশোরীর পরিবারের দাবি, শেষ দু’মাস ধরে কিশোরীর বাম চোখ থেকে ১০-১৫টি পাথর বাইরে এসে পড়েছে। এই ঘটনার ভিডিও করেছেন তারা। সেখানে চোখ থেকে দু’টি পাথর পড়তে দেখা যাচ্ছে বলেও দাবি করেছেন তারা। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে কাঁদলে চোখ দিয়ে পানি পড়ার বদলে পাথর পড়ার কারণে মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছেন পরিবারের সদস্যরা। তবে চিকিৎসকরা বলেছেন, বিজ্ঞানের যুক্তিতে এমন কোনো কিছু ঘটা সম্ভব নয়।

সংবাদমাধ্যমগুলো বলছে, এই ধরনের অদ্ভুত ঘটনার উদাহরণ এটিই প্রথম নয়। এই রকম একটি ঘটনার সংবাদ ২০১৪ সালে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সে ক্ষেত্রে ইয়েমেনের ১২ বছরের এক কিশোরীর চোখ থেকে এমন পাথর পাথর পড়ার খবর প্রকাশ হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com