1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

যে পথে হাঁটলে ক্ষমতায় আসতে পারেন ইমরান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গপিউজবিডি ডেস্ক: বিচিত্র দেশ হিসেবে পরিচিত পাকিস্তান। তাই এ দেশ নিয়ে আগে থেকে কোনো কিছু বলা মুশকিল। আর ‍বিষয়টা যদি হয় রাজনীতি তাহলে তো কথাই নেই। সমীকরণের পর সমীকরণ সাজালেও উত্তর মেলানো দায়। নতুন নতুন জটিল হিসাব সামনে এসে দাঁড়াবেই।

নির্বাচনের ফলাফল ঘোষণা প্রায় শেষদিকে। ঘোষিত ফলাফল অনুযায়ী, নওয়াজ শরিফ কিংবা বিলাওয়াল ভুট্টোর চেয়ে এখনো অনেকটা এগিয়ে রয়েছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে পিছিয়ে থাকলেও জোট করে সরকার গঠনের কথা জানিয়ে দিয়েছে নওয়াজের পিএমএল-এন এবং বিলাওয়ালের পিপিপি। দল দুটি নির্বাচনে যথাক্রমে দ্বিতীয় ‍ও তৃতীয় স্থানে রয়েছে।

তবে যেমনটা বলা হয়ে থাকে, পাকিস্তানের রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। যে কোনো সময় নাটকীয় কিছু ঘটে যেতে পারে, যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ।

সূত্রের বরাতে জিও নিউজ জানায়, শুক্রবার রাতে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নকভির বাসভবনে পিপিপি শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন শাহবাজ। দলীয় সূত্র জানায়, বিলাওয়ালের বাবা আসিফের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফের বার্তাও পৌঁছে দিয়েছেন শাহবাজ। পিপিপির এই দুই নেতাকে পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিএমএল-এনের নেতাদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র আরও জানায়, পাঞ্জাবে ও কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে সম্মত হয়েছেন শাহবাজ ও আসিফ। পরবর্তী বৈঠকে এ বিষয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরবে দুই দল। ওই বৈঠকেই ক্ষমতা ভাগাভাগি, কে কোন মন্ত্রণালয়ে বসবে, এসব বিষয় চূড়ান্ত হবে।

তবে বিপত্তি বাধতে পারে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সেটা নিয়ে। কেননা নওয়াজ ও বিলাওয়াল দুজনই এবার প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী। পিপিপির শীর্ষ মুখপাত্র খুরশিদ শাহ জিও নিউজকে বলেছেন, নওয়াজ শরিফ নয় তারা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে দেখতে চান।

এ নিয়ে যদি দুই দলের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তাহলে ইমরান খানের জন্য নতুন দুয়ার খুলে যেতে পারে। চাইলেই পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে জোট গঠন করে সরকারে আসতে পারবেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে জোট করে সরকার গঠনের বিষয়ে আগেই ‘না’ বলে রেখেছে পিটিআই। অবশ্য রাজনীতিতে শেষ বলেতে কোনো কিছু নেই। যদি সব বিষয়ে বনিবনা হয়েই যায় তাহলে যোগ্য নেতা হিসেবে অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের হাল ধরতে পারেন ইমরান খান। পেতে পারেন কারামুক্তি!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com