1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যে পদ্ধতিতে হবে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আর হবে না। আর এই পরীক্ষা বাতিল হওয়ায় অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, তা পরিষ্কার করতে চার দফা নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রোববার (৯ জুলাই) এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় জানানো হয়, ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসেই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

১. জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বাংলা ও ইংরেজি একপত্রভিত্তিক এবং চারটি বিষয় (চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা-গার্হস্থ্য বিজ্ঞান) ধারাবাহিক মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি নেওয়া হবে।

২. সব শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে।

৩. ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পরীক্ষার অনুরূপ পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।

৪. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। সেক্ষেত্রে সেসব শিক্ষার্থীদের তথ্য সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডাটাবেজে নিবন্ধন থাকা আবশ্যক।

এর আগে, গত ২০ জুন চলতি বছরের জেএসসি ও জেডিসি এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত সিদ্ধান্তের একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিটিবিতে পাঠানো হয়। ওই চিঠি মোতাবেক এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com