1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যৌথ বাহিনীর অভিযানে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ৭ দালাল সদস্য আটক; ৩ মাসের কারাদণ্ড প্রদান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

(কুমিল্লা) প্রতিনিধি : দেবিদ্বার সরকারি হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে নানান অভিযোগের ভিত্তিতে কুমিল্লার “দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে” যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ৩ নারী, ৪ পুরুষসহ ৭ জন দালাল সদস্যকে আটক করেন।

সোমবার ২১ অক্টোবর সকাল ১১ টার সময় মেজর ইসকান্দার মির্জা”র নির্দেশে সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল হক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা, বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী ভূমি(কমিশনার) রায়হানুল ইসলাম (দন্ডবিধি ১৮৬ ধারায়) তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটককৃতরা হলেন, দেবিদ্বার পৌরসভার বারেরা গ্রামের এরসাদ মিয়ার পুত্র বিল্লাল হোসেন(৩৫) ও সুলতান আলীর পুত্র মোঃ জাকির হোসেন(৪০), উপজেলার ওয়াহেদপুর গ্রামের মৃত: হাবিবুর রহমানের পুত্র মোঃ বুলবুল হোসেন (৪২) ও বাচ্চু মিয়ার স্ত্রী সাহিনা আক্তার(৪০), বারুর গ্রামের মৃত: ইসমাইল হোসেন এর পুত্র আব্দুল জলিল(৩৭), ছোটআলমপুর গ্রামের দেলোয়ার হোসেন এর স্ত্রী নাছিমা বেগম(৫৫), রসুলপুর গ্রামের মোঃ জিয়া খানের স্ত্রী ফাতেমা(৩০)।

ছবি ক্যাপশন: যৌথ বাহিনীর অভিযান শেষে আটককৃত দালালদের দেবিদ্বার থানায় হস্তান্তর করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com