1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রংপুরে পরিবহন ধর্মঘট শুরু, দুর্ভোগে যাত্রীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে শনিবার (২৯ অক্টোবর) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশের আয়োজন করছে দলটি।

বিএনপি’র বিভাগীয় সমাবেশের ২ দিন আগে রংপুরে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি। শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও ধর্মঘটের কারণ হিসেবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবির কথা উল্লেখ করা হয়েছে।

ধর্মঘটে আন্তঃজেলা পরিবহনসহ ঢাকাগামী সকল যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকালে রংপুর নগরীর কামারপাড়াস্থ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে বাসের টিকেট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বাস কাউন্টারের এক কর্মচারী জানান বিএনপির সমাবেশে নৈরাজ্য সৃষ্টি হতে পারে এ আশঙ্কায় বাস চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা যাওয়ার যাত্রীরা জানান, হঠাৎ পরিবহন ধর্মঘটের ফলে আমরা চরম দুর্ভোগে পড়েছি।

একই অবস্থা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালেও। সেখান থেকেও শতাধিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। একইভাবে ট্রাক, মাইক্রোবাস, মিনিবাস চলাচলও বন্ধ রয়েছে। বাসের ড্রাইভার হেলপাররা জানান, মালিকের নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে।

এদিকে নগরীতে অটোরিকশা ধর্মঘট ডাকলেও নগরীতে কিছু অটোরিকশা ও প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে। নগরীতে জনসমাগমও অনেকটা কম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com