1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রওশন এরশাদের নেতৃত্বেই কাউন্সিল অনুষ্ঠিত হবেঃ গোলাম মসীহ্

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

 

জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সংসদের বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ আজ এক বিবৃতিতে বলেছেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় নেতা-কর্মীরা চাইলে, গঠনতন্ত্র মোতাবেক এবং দলের বিশেষ প্রয়োজনের তাগিদে কাউন্সিল বা বিশেষ কাউন্সিল আহবান করতে পারেন। তাঁকে গত কাউন্সিলেই এই ক্ষমতা কাউন্সিলারই স্বতঃর্স্ফুতভাবে অনুমোদন দিয়েছেন। কেননা তিনি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, এই দলের প্রধান প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পাশে থেকে দলের সুদিনে-দুর্দিনে কাজ করেছেন। তিনি যখন ফাষ্ট লেডি ছিলেন তখনও দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজপথে কাজ করেছেন। তিনি কাজ করেছেন পথকলিদের জন্য এবং মাদকমুক্ত সমাজ গঠনের জন্য। সেটা শুধুমাত্র দলের নেতাকর্মীরাই নয় দেশবাসীও জানে। বেগম রওশন এরশাদ এই দলের জন্য মাসের পর মাস কারাবরণ করেছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন,বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ দলের সকল নেতা-কর্মী এই কাউন্সিলে উপস্থিত থাকবেন। জাতীয় পার্টি কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় নেতা-কর্মীরাই দলের প্রাণ। গতকাল মুজিবুল হক চুন্নু এমপি, আমাদের নেত্রী বেগম রওশন এরশাদকে রাজনৈতিকভাবে হেয় করে
এবং কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন তা অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত। বেগম রওশন এরশাদ এখনও জাতীয় সংসদে মর্যাদা সম্পন্ন বিরোধী দলীয় নেতা।

গোলাম মসীহ্ বলেন, বেগম রওশন এরশাদ উপলব্ধি করেছেন, যারা এরশাদ মুক্তি আন্দোলনে রাজপথে ছিলো, যারা বছরের পর বছর দলীয় কর্মকান্ডে ছিল অথচ তাদের দলের মধ্যে কোন যথাযথ মূল্যায়ন করা হয় নাই। বেগম রওশন এরশাদ তাঁদের কথা বিবেচনা করে নেতা-কর্মীদের মূল্যায়নের জন্য এবং নতুন নেতৃত্ব বিকাশিত করার জন্য এই কাউন্সিলের উদ্যোগ গ্রহণ করেছেন এবং সবার সাথে আলোচনা করেই কাউন্সিলের দিন/তারিখ ঠিক করা হব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com