1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি – গোলাম মসীহ্

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত- গোলাম মসীহ্ বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করবে। জাতীয় পার্টি গণতন্ত্র বিশ^াস করে এবং একটি নির্বাচনী মুখী দল। আর সেই কারনে আগামী কয়েকটি মাস আমাদের জন্য খুবই গুরুত্ব বহন করে। গতকাল প্রধানমন্ত্রীর সাথে নেত্রী বেগম রওশন এরশাদের সাক্ষাতকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে মনে করে বলেন, আমাদের মধ্যে কোন দ্বিধা-বিভক্তি নেই। আছে নেতৃত্বের প্রাতিযোগীতা। একটি বৃহত্তর রাজনৈতিক থাকাটাই স্বাভাবিক। আজ রোববার গুলশানস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১.০০ টায় এক সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় গোলাম মসীহ্ এসবকথা বলেন। গোলাম মসীহ্ সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় জনগনের সাথে গনসংযোগ বাড়ানোর জন্য এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহবান জানান। সভা পরিচালনা করেন অধ্যাপক ইকবাল হোসেন রাজু। গোলাম মসীহ্ আরো বলেন, জাতীয় পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দল। রাজপথে সংগ্রাম করেই আমরা এগিয়ে যাচ্ছি। শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নমূলক কাজ আজো উজ্জ্বল হয়ে দৃশ্যমান রয়েছে। জনগন এরশাদকে ভালবাসে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাহ্গির আলমাহি এরশাদ সাদ এরশাদ-এমপি। জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইফ মশিউর রহমান রাঙ্গা, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী- গোলাম সারোয়ার মিলন, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা রফিকুল হক হাফিজ, সাবেক এমপি- এম এ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক- ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নুরুল ইসলাম নুরু, মহানগর পশ্চিম এর আহবায়ক মোস্তাকুর রহমান মোস্তাক, আজিজ চৌধুরী, মজিবুর রহমান মজিব, কামাল হোসেন, শওকত হোসেন বাবুল, মোঃ জিয়াউল হক জুয়েল, সাখাওয়াত হোসেন, ইউসুফ ফার্সি, তৌহিদুল আলম, ওয়াহিদুজ্জামান তরুণ, মঞ্জুরুল হক সাচ্চা, নাসির উদ্দিন নাসির, তোহিদুল আলম, কাজী রঞ্জন, জহিরুল ইসলাম মারুফ ও ছাত্রনেতা লিয়ন, সাজেদা শারমিন পারভিন লিজা, হাসনা হেনা, তাহেরা মোশাররফ শোভা, জুলিয়া আক্তার ও প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com