1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রওশন এরশাদ যদি ভুল সিদ্ধান্তই নিতেন, তাহলে ২০১৪ সালে জাপা বিলিন হয়ে যেতো-কাজী মামুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : আজ যারা বড় বড় কথা বলছেন, ২০১৪ সালে তাদের কার, কি ভূমিকা ছিলো তা স্মরণ করিয়ে দিয়ে জাতীয় পার্টির আসন্ন সম্মেলনের যুগ্ম আহবায়ক ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেছেন, রওশন এরশাদ যদি ভুল সিদ্ধান্তই নিতেন, তাহলে পার্টির অস্থিত্বই থাকতো না। ২০০১ সালে পার্টির কি পরিনতি হয়েছিল ভুলে গেছেন। তখন এরশাদকে দেশ ছেড়ে যেতে হয়েছিল। তখন আপনারা কে কই ছিলেন? আপনারা ভুলে যান কেনো, পল্লীবন্ধুর মাথার উপর বিএনপির দেয়া ফাঁসির দঁড়িই ঝুলছিল। এরশাদের বিপদে কেউ যখন তার পাশে ছিল না, তখন বার বারই এগিয়ে এসেছেন রওশন এরশাদ।

রোববার দুপুরে ব্রাক্ষণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কাজী মামুন বলেন, বিএনপি ও চুন্নু গংদের ডলার বিনিয়োগে আজ যিনি রওশন এরশাদকে নিয়ে ইউটিউবে কথার দূঃসাহস দেখাচ্ছেন তিনি ছিলেন এরশাদের সামান্য আইটি টেকনিশিয়ান। সে, ২০১৪ সালের নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে মিথ্যা গল্প সাঁজিয়েছে। সে দিন যারা রওশন এরশাদের পাশে ছিলেন, তারা আজ বুকে হাত দিয়ে জবাব দিন, তিনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন? রওশন এরশাদের সেদিনের সিদ্ধান্তে এমপি ও মন্ত্রী হয়েছিলেন।

মামুনুর রশীদ বলেন, পল্লীবন্ধুপুত্র সাদ এরশাদকে নিয়ে কিছু বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। কার দল করে আজ আপনি বড় নেতা, এমপি-মন্ত্রী, তা একটু ভাবুন। পার্টিতে নাম না জানা যাদের রওশন এরশাদ এমপি বানিয়েছেন, তারা আজ বড় বড় কথা বলছেন? সময় হলে কঠিন জবাব দেয়া হবে ইনশাল্লাহ।

জেলা জাপার আহ্বায়ক অ্যাড. আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় নেতা জামাল রানা। জেলা জাপার সদস্য সচিব সৈয়দ মুকাব্বির হোসেনের সঞ্চালনায় সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ফিরোজ খাঁন, আজিজ আহমেদ, যুগ্ম সদস্য সচিব অ্যাড. এজাজ আহমেদ, আজিম খাঁন বাবু, সোলায়মান মজুমদার, জাতীয় ওলামা পার্টির নেতা মাওলানা সিরাজুল ইসলাম খাঁন, হাফেজ মাওলানা শফিকসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com