1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রমজানে ক্লাসের সংখ্যা ও সময় জানাল মাউশি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় এবং ক্লাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির এক আদেশে আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই আদেশে বলা হয়েছে, একটি শিফট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পাঠদান হবে। দুই শিফট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাতি শাখার ক্লাস হবে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। দিবা শাখার ক্লাস হবে সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত।

দুই শিফটে চলা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন চারটি ক্লাস এবং এক শিফটে চলা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন পাঁচটি ক্লাস হবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান সময়সূচি ঠিক করবে বলে ওই আদেশে বলা হয়েছে।

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয় করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে। আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি পুনর্বিবেচনা করা হচ্ছে। স্কুল-কলেজ খোলা রাখার এ তারিখ আরও কয়েক দিন কমানো হতে পারে বলে জানা গেছে। যদিও কত দিন কমানো হবে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com