1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রমজানে ৩ ছেলেসহ মলদোভান নারীর ইসলাম গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তিন ছেলেসহ ইসলাম গ্রহণ করেছেন পূর্ব ইউরোপের দেশ মলদোভার এক নারী। গত মঙ্গলবার তুরস্কের বুরসা প্রদেশের ইজনিক জেলার দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তারা।

ওই নারীর নাম নাতালিয়া নিকোলাই (৪০)। তিনি বুরসায় বসবাস করেন। প্রথমে ইন্টারনেটে ইসলাম সম্পর্কে প্রচুর পড়াশোনা করেন তিনি।

এক পর্যায়ে এমন দৃঢ় বিশ্বাসে উপনীত হন যে, ওই বিশ্বাস-ই তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে। বিশেষত বুরসার দারুল ইফতার সাথে যোগাযোগের পর তার ওই বিশ্বাস আরো পোক্ত হয়।

ইসলামে দীক্ষিত হওয়ার পর নাতালিয়া ও তার তিন ছেলের আগের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়। নাতালিয়ার বর্তমান নাম দিনিজ আর তার ছেলেদের নাম যথাক্রমে রোবর্ট থেকে মোস্তফা (৫), আন্তেরিয়ান থেকে ইউসুফ (৯) ও নিকোলাস থেকে ওমর (১১)।

নাতালিয়ার ইসলাম গ্রহণ উপলক্ষে মঙ্গলবার বুরসার দারুল ইফতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুরসার প্রাদেশিক মুফতি শায়খ উজির ইয়াফাশের উপস্থিতিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

এ সময় শায়খ উজির ইয়াফাশ বলেন, ‘আমরা মুসলিমরা বিশ্বাস করি যে, সমস্ত নবী-রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং তারা সবাই সত্য। আর সর্বশেষ নবী হলেন- মোহাম্মদ (সা:)।

পবিত্র কুরআনে কারিম আল্লাহর কিতাব এবং তাঁর তরফ থেকে সবশেষ ওহী। তাতে যা আছে আমরা তা নিঃসন্দেহে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ফেরেশতাদের, তাকদিরের ও পুনরায় জীবিত হওয়ার ওপর।’

নওমুসলিমা দিনিজ বলেন, ‘আমি অনুভব করছি ইসলাম গ্রহণের মাধ্যমে নতুনভাবে জন্মলাভ করলাম। আমি খুবই ভাগ্যবতী। যখন আমি ইসলাম নিয়ে জানাশোনা শুরু করি, তখন-ই বুঝতে পারি যে, এটিই আসলে বিশ্বের একমাত্র সত্য ধর্ম। ওই সত্ত্বার প্রতি কৃতজ্ঞতা যিনি এই সবকিছু সম্ভব করলেন।’

অনুষ্ঠান শেষে বুরসার মুফতি দিনিজকে বিশেষ উপঢৌকন দেন। তার মধ্যে তার মাতৃভাষায় অনূদিত পবিত্র কুরআনের প্রতিলিপি। তার ছেলেদের উপযোগী ইসলামী বই ও খেলনা সামগ্রী। সূত্র : আরটি ডট এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com