1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাঙামাটিতে গাছ থেকে পেরেক অপসারণে সচেতনতামূলক কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি : গাছের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার লক্ষ্যে রাঙামাটিতে গাছ থেকে পেরেক অপসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের স্টেডিয়াম এলাকায় রাঙামাটি বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়া এবং অশেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সোহেল রানা। এছাড়া রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সদর রেঞ্জ অফিসার মো. মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদ ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সদর রেঞ্জ অফিসার মো: কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, “গাছে পেরেক ঠোকা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং রোগপ্রবণ করে তোলে। সকলের উচিৎ গাছের প্রতি আরও যত্নশীল হওয়া ও এ ধরনের ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা।”

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের কার্যক্রমকে আরো বিস্তৃত করার আহ্বান জানান। আমাকে একটি বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সচেতনামূলক এ কার্যক্রম রাঙামাটিতে মাসব্যাপী চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com