1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাঙামাটিতে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি প্রতিনিধি : চলমান শৈত্য প্রবাহে রাঙামাটির শীতার্ত ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

শীত মোকাবিলায় দুঃস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলসমূহ ০৩ জানুয়ারি শুক্রবার বিকেল ০৪ টা থেকে রাত অবধি রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয়।
০৩ জানুয়ারি কম্বল বিতরকরা হয় রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা ও মিতিংগাছড়ি এলাকা, সুখী নীল গঞ্জ এলাকা, কলেজ গেট এলাকা এবং বনরূপা বাজার এলাকায় প্রায় এক হাজার দুস্থ ও দরীদ্র মানুষ।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ইমরানুল হক ভূঁইয়া, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমাসহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ।
শীতার্ত গরীব ও অসহায় পরিবারগুলো প্রশাসনের এই উষ্ণ সহায়তা পেয়ে আনন্দিত। তারা এ উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com