1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাঙামাটিতে ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগে সদর উপজেলার ভূমি অফিসের সামনে মানববন্ধন করেছে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য ।

অরাজনৈতিক সংগঠন কর্তৃক আয়োজিত রাঙামাটির সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমা ঘুষ গ্রহণের অভিযোগে তাকে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন।

রাঙামাটির সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমা ঘুষ গ্রহণের অভিযোগে তাকে গ্রেফতার ও চাকুরী থেকে বরখাস্ত করা এবং জেনন চাকমাকে রক্ষাকারী উর্ধধতন কর্মকর্তা এর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে সংহতি প্রকাশ করে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এছাড়া মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর সমন্বয়ক মো. সাখাওয়াত হোসেন (দপ্তর), সমন্বয়ক শহিদুল ইসলাম, প্রধান সমন্বয়ক জুঁই চাকমা, সচেতন নাগরিক মো. কামাল উদ্দিন, ডায়লগ ফর পিচ অব সিএইচটি এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন ও রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন প্রমূখ।

অরাজনৈতিক সংগঠন কর্তৃক আয়োজিত মানববন্ধনে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর প্রধান সমন্বয়ক জুঁই চাকমা।

উল্লেখ্য, সম্প্রতি জেনন চাকমার ঘুষ গ্রহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তাকে অন্যত্র বদলি করেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com