1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল, দোয়া ও নৈশভোজের আয়োজন করেছে Fortis Hospital। মঙ্গলবার (১৭ মার্চ) বনানীর অভিজাত Unique Regency Hotel-এ অনুষ্ঠিত এ আয়োজনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্যের ছাপ ছিল লক্ষণীয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রমজানের মাহাত্ম্য তুলে ধরা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই ইফতার মাহফিলে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্পোরেট গ্রুপ ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রায় ৮০ জন বিশিষ্ট অতিথির উপস্থিতিতে এটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে মেডিকেল ট্যুরিজম খাতের প্রতিনিধিরা, যারা বাংলাদেশি রোগীদের বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণে সহযোগিতা করেন, তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
ইফতারের আগে অতিথিরা রমজানের আধ্যাত্মিক তাৎপর্য ও সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা করেন। পরে ইফতার শেষে অতিথিদের সম্মানে বিশেষ বুফে ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন Puja Chatterjee। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পেশাদার কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা Fortis Hospital-এর উদ্যোগ ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com