1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাজধানীর আরো ৩ বেসরকারি হাসপাতাল বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: : স্বাস্থ্য অধিদপ্তরের দ্বিতীয় দিনের অভিযানে রাজধানীর আরো ৩ হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুরের ২টি আর উত্তরার ১টি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ৪ সদস্যের দুই দল রাজধানীতে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালায়।

জানা গেছে, অভিযানে মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হসপিটাল এবং শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার হসপিটাল ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। অনুমোদন না থাকায় উত্তরার হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতালকে বন্ধের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, ৪টি প্রতিষ্ঠানের সেবার মানে অসন্তুষ্ট হওয়ায় তাদের মৌখিকভাবে সকর্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলমান অভিযানে এ নিয়ে গত দুই দিনে মোট ৯টি হাসপাতাল– ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হলো। অভিযানে আরো ১৬টি হাসপাতালে নানা অসঙ্গতি ধরা পড়ে। সেগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ১০ দফা নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার থেকে অভিযানে নামে কয়েকটি টিম। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীজুড়ে ৬টি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশে এক হাজারের বেশি অবৈধ হাসপাতাল এবং ক্লিনিক।

উল্লেখ্য, রাজধানীর বাড্ডার সাতাকুল এলাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনার অভিযোগের পর লাইসেন্সবিহীন হাসপাতাল নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে গত সপ্তাহে মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে আরেক শিশু আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনা ঘটে। এর পর লাইসেন্সবিহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com