1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাজনীতির মাঠের নাম্বার ওয়ান শেখ হাসিনা : সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউঝবিডি ডেস্ক : সংসদ সদস্য হিসেবে শপথের পর যখন বেরিয়ে আসেন সাকিব আল হাসান, তখন গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরেন তাকে। একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেয়া হয় সাকিবকে। সাকিবও রাজনীতিবিদের মতোই ভালোভাবে খেলে দেন প্রতিটি প্রশ্নকে।

প্রশ্ন ছিল, নিজে নাম্বার ওয়ান, রাজনীতির মাঠেও কি তা হতে চান? জবাবে বলেন, রাজনীতির মাঠের নাম্বার ওয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া শিক্ষা নিয়ে কাজ করে যাওয়ার কথাও বলেন তিনি।

মাশরাফী প্রসঙ্গও আসে। ম্যাশের করা একটি মন্তব্য জানানো হয় সাকিববে। মাশরাফী বলেছিলেন, সাকিব ঠাণ্ডা মাথার। রাজনীতির মাঠেও সে ভালো করবে। একথা শুনে হাসি ফুটে ওঠে সাকিবের মুখে। এমন মন্তব্যের জন্য মাশরাফীকে ধন্যবাদ জানান সাকিব। শুভকামনা জানান অগ্রজের প্রতি।

রাজনীতিকে আপাতত টেস্ট ম্যাচের মতো করে নিতে চান সাকিব। বলেন, দেখে-শুনে বুঝে সময় নিয়ে খেলতে হবে। সে জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

বাড়তি কোনো দায়িত্ব প্রধানমন্ত্রী দিলে তা কীভাবে নেবেন? উত্তরে জানান, প্রধানমন্ত্রীর দেয়া যে কোনো দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত তিনি।

সাকিব বলেন, তার দায়িত্ব বেড়েছে। বিশেষ করে মাগুরার মানুষের প্রতি। এলাকার মানুষ তাকে যা দিয়েছে, এখন তার প্রতিদান দেয়ার সময় বলেও উল্লেখ করেন ক্রিকেট মাঠ থেকে রাজনীতির ময়দানে নামা সাকিব আল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com