1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা :  রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মো. শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মুলঘর ইউনিয়ন গোপালপুর গ্রামের কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জেলা জজ কোর্টের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং তখন কিছুটা সুস্থ অনুভব করছিলেন তিনি। তবে চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন,
“ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কারো বিরুদ্ধে অবহেলার প্রমাণ মেলে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শাজাহান মৃধার সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত চিকিৎসকদের দায়িত্ব ও আচরণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com