1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাজশাহী মেডিকেলে একদিনে ১৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ১২ জনসহ মোট ১৮ জন মারা গেছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত একদিনে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৭৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫৯ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

তিনি আরো বলেন, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৩ জন ও উপসর্গ নিয়ে ২২০ জন ভর্তি রয়েছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনায় ছয়জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের তিনজন, পাবনার সাতজন, কুষ্টিয়ার মেহেরপুরের একজন করে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com