1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটারদের দেওয়া হয়েছে এক সপ্তাহের অঘোষিত ছুটি। নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে আগামী শনিবার থেকে পুনরায় শুরু হবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার মিশন।

সেখানে থাকবেন না দলের অধিনায়ক সাকিব আল হাসান। কেননা তিনি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে।

সিপিএলের পুরো আসর খেলে দলের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেবেন সাকিব।

তবে সিপিএলে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে দেখা করে সময় কাটাবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ (সোমবার) মাঝরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান জানিয়েছেন, রাত ৩টা ২০ মিনিটের ফ্লাইটে উড়াল দেবেন টাইগার অধিনায়ক।

সাকিবকে সিপিএল খেলার অনাপত্তি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘অনেক আগেই সাকিবকে অনাপত্তিপত্র দিয়ে দেওয়া হয়েছে। সে সিপিএল খেলে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারে। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com