1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রাবির ক্লাস অনলাইনে, খোলা থাকবে হল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৪৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান করোন পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীর ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় আবাসিক হলগুলো খোলা থাকবে এবং অনলাইনে ক্লাস চলবে। এ ছাড়া অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলবে।

আজ শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে৷ তবে বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে৷ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা যাবে না

তিনি আরও বলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভাগগুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা বলেন, ‘আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাই না। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা দিতে চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com