1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রামেক হাসপাতালে আরো ১০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এদের মধ্যে করোনা সংক্রমণে চারজন ও করোনা উপসর্গে ছয়জন মারা গেছেন। এরআগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে আবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। এদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন ও চুয়াডাঙ্গার একজন।

রামেক হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। রামেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৩৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ২৯৯ জন।

দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৮৫টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ৪২ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com