1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

“রাষ্ট্র পরিচালনার মেয়াদ ৪ বছর হওয়া উচিত”-স্থানীয় সরকার উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বের মেয়াদ সংবিধানে যে পাঁচ বছর আছে তা চার বছর হওয়া উচিত। পৃথিবীর বৃহৎ শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে মেয়াদ যদি ৪ বছর হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশেও রাষ্ট্র পরিচালনার মেয়াদ ৪ বছর হতে অসুবিধা কোথায়। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত।

উপদেষ্টা আজ সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ) এর সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ এক সময় ৩ বছর ছিল। এই মেয়াদ বাড়িয়ে ৫ বছরে উন্নীত করা হয়েছে। কিন্তু দুই বছর মেয়াদ বৃদ্ধিতে লাভ কী হয়েছে, তার কোন নিদর্শন পাওয়া যায়নি। এ ব্যাপারে কখনো কোনো মূল্যায়নও করা হয়নি। ইউনিয়ন পরিষদ নিয়েও আমার ব্যক্তিগত অভিমত হলো, পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের মেয়াদ ৩ বছর হওয়া উচিত। কারণ, তিন বছর মেয়াদ হলে ১৫ বছরে ৫ বার নির্বাচিত প্রতিনিধি এখানে আসবেন। ফলে, অধিক সংখ্যক জনপ্রতিনিধি এই প্রতিষ্ঠানে কাজ করা সুযোগ পাবেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের অপসারণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। সময় সাপেক্ষে অবস্থা অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা আছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় সেবা প্রদান ব্যহত না হতে ইতোমধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করণের জন্য শীঘ্রই সিটি কর্পোরেশন এবং পৌরসভায় পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দেয়া হবে।

চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকায় দুই সিটি কর্পোরেশনে বিশেষজ্ঞগণের সমন্বয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে৷ এছাড়া সারা দেশে ১০টি বিশেষ টিম গঠন করা হয়েছে৷ আমাদের দেশে রিসার্চ এবং ডেভলপমেন্ট ( আর এন্ড ডি) নিয়ে খুব একটা কাজ হয়না৷ ডেঙ্গু নিয়ন্ত্রণে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে জোর দিতেই বিশেষজ্ঞ সমন্বয়ে টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসআরএফ এর সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com