1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রুশ হামলায় ইউক্রেনে তের শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিক নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ সাধারণ মানুষ নিহত এবং ৪০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস।

মঙ্গলবার (১ মার্চ) জাতিসংঘ মানবাধিকার অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেন ডোনেটস্ক এবং লুগাস্ক শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, রাশিয়ার হামলায় এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ইউক্রেন সরকার জানায়, রাশিয়ার হামলায় খারকিভে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো তার ফেসবুকে লিখেছেন, মস্কো বাহিনী গ্রেড মিসাইলসহ আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে অনেকে নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

আগের দিন সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ইউক্রেন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাঁচ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

এক টুইটে সংস্থাটি জানিয়েছে, পালিয়ে যাওয়া এসব মানুষদের প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর।

সিএনএন জানায়, এর আগে একটি টুইটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে জরুরি ভিত্তিতে এই দায়িত্ব বাস্তবিকভাবে ভাগাভাগি করে নিতে হবে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলট সোমবার জানান এ পর্যন্ত ১০২ ইউক্রেনীয় নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৩০৪ জন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com