1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রূপগঞ্জে বিশ্ব হৃদরোগ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও কেক কাটা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

মো ওসমান গনি, ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের  ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব হৃদরোগ সচেতনতা দিবস-২০২৫। “প্রতিটি হৃদস্পন্দনের যত্ন নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ২৯ সেপ্টেম্বর সকালে হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। দিনব্যাপী আয়োজনে চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। হৃদরোগ প্রতিরোধে সঠিক জীবনযাত্রা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ধূমপানমুক্ত জীবনের গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। এছাড়া ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয় উপস্থিত রোগী ও দর্শনার্থীদের। অনুষ্ঠানে বক্তারা বলেন, হৃদরোগ এখন বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণগুলোর একটি। তাই সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
‎হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে যাতে মানুষ হৃদরোগ সম্পর্কে সচেতন হয় এবং সুস্থ জীবনযাপন করতে পারে।
‎এসময় উপস্থিত ছিলেন, ইউএস-বাংলা মেডিকেল কলেজের এডিশনাল ডিরেক্টর ব্রি. জেনারেল ডাঃ  জিএম মনিরুল ইসলাম, হৃদরোগ বিভাগের  অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ জাফর, অধ্যাপক আরিফ মোহাম্মদ সোহানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com