1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তির আশ্বাস রাশিয়ার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়ান সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা এবং আইসিটি, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

উভয়পক্ষ ঢাকা-মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব রাশিয়ার চলমান সহায়তা, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত প্রকল্পের সফল সমাপ্তি নিশ্চিত করার বিষয়ে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিব রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোয় দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com