1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রেকর্ড গড়া জয়ে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আব্দুল্লাহ শফিকের বীরত্বে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে পাকিস্তান। বুধবার (২০ জুলাই) স্বাগতিকদের বিপক্ষে জয় থেকে পাকিস্তান তখন ছিল ১১ রানের দূরত্বে। তখনই অঝোরে বৃষ্টি। তাতে অবশ্য পাকিস্তানের জয়টাই বিলম্বিত হয়েছে। বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত লঙ্কানদের ৪ উইকেটে হারাল বাবর আজমরা।

প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানের জবাবে ২১৮ রান করেছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান তুলে পাকিস্তানকে ৩৪২ রানের বড় লক্ষ্য দিয়েছিল করুণরাত্নের দল। এই রান তাড়া করেছেন বাবর আজমরা। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ও গল স্টেডিয়ামে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। লঙ্কানদের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ২৬৮ রানের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করেছিল স্বাগতিকরা।

এই জয়ে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে পাকিস্তান। এতে ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বাবর আজমের দল। পাকিস্তানের পেছনেই চারে রয়েছে ভারত। যেখানে ১২ ম্যাচ খেলে ৬ জয় ও ৪ হারে ৭৫ পয়েন্ট জমা করেছে ভারত। সেখানে চার ম্যাচ কম খেলেই চার জয় ও ২ হারে ৫৬ পয়েন্ট অর্জন করেছে বাবর আজমের পাকিস্তান।
পাঁচে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয়ে নেমে গেছে শ্রীলংকা। শেষের বাকি তিনটি জায়গা আবার একই রয়েছে। অর্থাৎ সাত, আট এবং নয়ে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ। আর ১০ ম্যাচ খেলে একটি মাত্র জয় দিয়ে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে অবস্থান (৯ নম্বর) বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com