1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রোহিঙ্গা অনুপ্রবেশ : চার বছরে বিপর্যয় বেড়েছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চার বছর আগে টেকনাফ সীমান্তে ঢল ছুটেছিল রোহিঙ্গাদের। মিয়ানমারের রাখাইনে সরকারের পৃষ্ঠপোষকতায় ও সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল লাখ লাখ রোহিঙ্গা।

এতবছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি।

শুরুতে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। গত চার বছরে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে ২ লাখের বেশি শিশু। সব মিলিয়ে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের আশ্রয়ে রয়েছে।

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ধ্বংস হয়েছে হাজার হাজার একর পাহাড় ও বনভূমি। নষ্ট হয়েছে পরিবেশ ও বন্যপ্রাণীসহ জীব-বৈচিত্র্য। এছাড়া মাদক ও মানবপাচার, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এতে স্থানীয়দের নিরাপত্তার পাশাপাশি নানা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গাদের কারণে বিরূপ পরিস্থিতিতে পড়েছেন তারা। রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গাদের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এসব সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়া। আর এটাই আমাদের একমাত্র দাবি।

কূটনৈতিক প্রচেষ্টায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কয়েকবার উদ্যোগ নেয়া হলেও, তা আলোর মুখ দেখেনি। সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে সৃষ্ট পরিস্থিতিতে থমকে গেছে প্রত্যাবাসনের কূটনৈতিক প্রচেষ্টাও।

তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে শক্ত অবস্থানে বাংলাদেশ। শক্তভাবে আমাদের অবস্থানটা জানিয়ে দিচ্ছি। ডোনারদেরও আমারা জানিয়েছি যে, এই ব্যাপারে আমরা অনড়। তারাও বুঝতে পেরেছে যে, কতটুকু আমরা ছাড় দেব বা কতটুকু আমরা যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com