1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

লকডাউনে বদলে গেছেন ‘বাহুবলী’ খ্যাত আনুশকা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৭৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাহুবলী সিনেমাখ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। বেশ কয়েক মাস ধরে দেখা মিলছিল না দক্ষিণ ভারতীয় জনপ্রিয় এই অভিনেত্রীর। এতোদিন সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি নিজের নতুন কোনো ছবি।

তবে ভক্তদের বেশিদিন অপেক্ষায় রাখলেন না আনুশকা। অবশেষে প্রকাশ্যে আনলেন সম্প্রতি তোলা নিজের একটি ছবি। আর এতেই আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ নতুন ছবিতে একেবারে নতুন এক আনুশকার দেখা পেয়েছেন ভক্তরা।

‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রীর আগের চেয়ে ওজন বেড়েছে। যা তার ছবিতে একেবারে স্পষ্ট। তাই ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে রীতিমতো তা ভাইরাল হয়ে গেছে। ভক্তরা তার নতুন লুক দেখে অনেকটা অবাকই হয়েছেন।

শোনা যাচ্ছে, ভারতের চলমান লকডাউনের কারণে এই তারকা নিজের যত্ন নিতে পারেননি। তাই তার ওজন বেড়েছে। আবার কেউ কেউ বলছেন, গত বছরের ডিসেম্বরে নিজের বন্ধুদের সঙ্গে যখন হরিদ্বার ভ্রমণে গেছিলেন আনুশকা, এই ছবিটি তোলা হয়েছিল তখন। তবে তার এই মেকআপ ছাড়া লুকে দর্শকদের নজর কেড়েছে মুখের মিষ্টি হাসিও। ছবিটির ব্যাপারে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

বর্তমানে বেঙ্গালুরুতে নিজের পরিবারের সঙ্গে রয়েছেন আনুশকা। করোনা আতঙ্কের ফলে আপাতত শুটিং বন্ধ রেখেছেন তিনি। আনুশকার এমন রূপ কোন নতুন সিনেমার জন্য নয়। কেবল করোনায় ঘরবন্দি থেকেই অভিনেত্রীর এমন হাল বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com