1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৮৭ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি
  • বঙ্গনিউজবিডি ডেস্ক:লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদের তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে উদ্বোধক ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহিম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নাসহ জেলা ও উপজেলার নেতারা।

    সম্মেলনে শেষের দিকে সাধারণ সম্পাদক পদে ভোটের আহ্বান করে নেতৃবৃন্দ। এতে সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ খান, ওমর ফারুক ও বেলাল হোসেনের সমর্থকরা স্লোগান দেন। এ নিয়ে তিন পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টপাল্টির ধাওয়ার ঘটনা ঘটে। আধাঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার বলেন, সম্মেলনে টুকটাক কিছু রাগারাগি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। রাত পৌনে ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com