1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

লক্ষ্মীপুরে বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুরের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে

মানববন্ধনে সেক্রেটারি সাইফুল আলম পারভেজ, সহসভাপতি নারায়ণ ঘোষ, ক্যাশিয়ার স্বপন পোদ্দারসহ জেলার বিভিন্ন রেস্তোরার মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। লক্ষ্মীপুরে রেস্তোরাঁগুলোতে প্রায় সাড়ে তিন হাজার কর্মচারী কাজ করে তাদের সংসার চালায়। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাব রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি এই পেশায় জড়িত সবার উপরেই পড়বে। এ সময় বক্তারা আরো বলেন, ভোক্তা দিবে ভ্যাট। তাই ভ্যাট আদায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভ্যাট ও শুল্ক কর সহনীয় পর্যায়ে রেখে জেলায় অনুমোদনহীন মিনি চাইনিজ ও ভ্রাম্যমান স্ট্রিট ফুড দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনারও দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com