1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, কামাল বিগত সময়ের সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য ছিলো।

জানা যায়, ২০১৪ সালে চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনী দিদার ও সোলায়মান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দিদার বাহিনীর সদস্যরা কাছ থেকে কামালের এক পায়ে গুলি করে। এতে তার এক পা কেটে ফেলতে হয়। এরপর থেকে অনেকটাই আতœগোপনে ছিলো কামাল।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com