1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে বৈঠক করছেন লঞ্চ মালিকরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা। রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে বিআইডব্লিউটিএ-র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে বিআইডব্লিউটিএ-র চেয়ারম্যান বলেন, তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া যদি সমন্বয় করতে হয়, তবে সেটা কীভাবে করবো, সেজন্যই আজকে বসেছি। কমিটির একটা প্রস্তাবনা রয়েছে, তারা চিঠিপত্র দিয়েছিলেন। সেটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমরা সমবেত হয়েছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বলেন, আমরা ভাড়া বাড়ানোর একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ২০১৩ সালের পর লঞ্চভাড়া আর বাড়েনি। তেলের মূল্যটা অনেক বেশি বৃদ্ধি হওয়াতে মালিকদের পক্ষে লঞ্চ পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। আমরা চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম, আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তিনি আজকে আমাদের সঙ্গে বসেছেন।

গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্র্নিধারণ করেছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাবের আশঙ্কায় এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রেখেছেন মালিকরা। লঞ্চ মলিকরাও সরকারের কাছে ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দেন। শনিবারের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা থেকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে লঞ্চভাড়া দ্বিগুণ বাড়ানোর বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়।

প্রস্তাবে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন মালিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com