1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। আজ সোমবার (১০ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে তার।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি. জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা চলছে।

গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন ধরেই ওই হাসপাতালে ভর্তি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। গতকাল দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপরই তারা হাসপাতালে একটি সভা করেন।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক্যাল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com