1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম, দিশেহারা নিম্ন মধ্যবিত্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : টানা তিন সপ্তাহ ধরে সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম। বাজারদর নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার অভিযানে উল্টো প্রভাব পড়েছে। কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজারদর।

বাজারে বিভিন্ন সংস্থার অভিযান চালানোর প্রভাব পড়েছে ডিমের দামে। না কমে উল্টো একদিনেই ২০ টাকা বেড়ে ডজন হয়েছে ১৮০ টাকা।

বেশিরভাগ সবজির দামও বাড়তি। বেগুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা, আর কাঁচা মরিচ ৪০০ টাকার বেশি। এই সুযোগে বেড়েছে মাছ-মুরগীসহ অন্যান্য পণ্যের দামও।

বাজারে ব্রয়লার ২০০ টাকা, সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৩০০ টাকার বেশি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা, আর মানভেদে ডালের দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা।

শুধু রাজধানী নয়, সব এলাকায় একই পরিস্থিতি। চট্টগ্রামে ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো, গাজর ও বরবটি। শাকের আঁটি ৫০ থেকে ৬০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

এমন অবস্থায় বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তারা জানান, নিম্ন মধ্যবিত্তরা আগে মাছ ও মুরগি না কিনে শাকসবজি বেশি কিনত। এখন তো দেখছি মাছ ও মুরগির চেয়ে সবজির দাম বেশি।

ক্রেতাদের অভিযোগ, অন্যান্য নিত্যপণ্যের মতো শাকসবজির বাজারও এখন শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। সঠিকভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী ঢাকা নয়, উৎপাদন এলাকায়ও চড়া সবজি দর। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও মোকামগুলোতে সরবরাহ কম। তবে কিছুদিনের মধ্যে দাম কমতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com