1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে ৩৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে; যা এ বছরে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের। একদিনে মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১৫ জন নারী।

রোববার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে।

এদিকে গত একদিনে ৪৩ হাজার ২৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৬ জনের নমুনা। গত একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১০ হাজার ৩৭৮ জনের শরীরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com