1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, ৪ থাই নাগরিকসহ নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় চারজন থাই শ্রমিক ও তিনজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের লেবাননে সাম্প্রতিক আগ্রাসনের পর এটি ছিল সবচেয়ে মারাত্মক সীমান্তবর্তী হামলা।

অন্যদিকে, ইসরায়েলও লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় লেবাননে ২৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এসব হামলা চালানো হয়।

লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলের মেতুলা শহরের কৃষি অঞ্চলে আঘাত হানে, যেখানে চারজন থাই শ্রমিক এবং এক ইসরায়েলি কৃষক নিহত হন। কয়েক ঘণ্টা পর আবার ২৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলের হাইফা বন্দরের একটি উপশহরে অবস্থিত জলপাই বাগানে আঘাত করে। এই আঘাতে ৩০ বছর বয়সী ইসরায়েলি এক ব্যক্তি ও ৬০ বছর বয়সী এক নারী নিহত হন এবং এই হামলায় দুইজন আহত হন। এই তথ্য নিশ্চিত করেন ইসরায়েলের প্রধান মেডিকেল সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।

হিজবুল্লাহ এবং হামাস- ইরানের সমর্থিত দুটি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছে। তবে বৃহস্পতিবারের রকেট হামলার দায় এখনো হিজবুল্লাহ স্বীকার করেনি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার লেবানন থেকে প্রায় ৯০টি প্রজেক্টাইল ছোঁড়া হয়েছে। সূত্র- আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com