1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শক্তিশালী পাসপোর্ট তালিকায় শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা ও লেবাননের চেয়েও পেছনে ১০৪তম অবস্থানে আছে বাংলাদেশ।

সম্প্রতি প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট সূচক: কিউ৩ ২০২২ গ্লোবাল র‍্যাঙ্কিং’ এ গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৪ ধাপ এগিয়েছে।

মোট ১১২টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৪তম স্থানে রয়েছে। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া।

বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪১টি গন্তব্যে ভিসা-ফ্রি ভ্রমণের অনুমতি পাবে।

দশ বছর আগে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ৯৩তম। গত বছর বাংলাদেশের পাসপোর্টের স্থান ছিল ১০৮তম।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট এখন ৮৭তম স্থানে আছে। দেশটির নাগরিকরা ৬০টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) অনুমতি পাবে।

অন্যদিকে মারাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা ও লেবানন যৌথভাবে ১০৩তম স্থানে রয়েছে। এই দেশগুলোর নাগরিকরা ৪২টি গন্তব্যে ভিসা-ফ্রি (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) ভ্রমণ করতে পারে।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- উত্তর কোরিয়া, নেপাল, ফিলিস্তিন, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান।

সূচকে প্রথম অবস্থানে জাপান, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও সাউথ কোরিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও স্পেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com