1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শচীন নয়, কোহলির ব্যাটিং বেশি উপভোগ করেন আফ্রিদি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তানে অত্যধিক জনপ্রিয়। শুধু সাধারণ সমর্থকদের কাছে নয়, পাকিস্তানের সাবেক এবং বর্তমান দলের বেশ কিছু ক্রিকেটার ভারতীয় অধিনায়ককে সম্মানের চোখে দেখেন। পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি তাদের মধ্যে অন্যতম।

অতীতেও একাধিকবার বিরাট কোহলির লড়াকু মানসিকতার প্রশংসা করতে দেখা গেছে আফ্রিদিকে। করাচিতে নিজের বাড়িতে বিরাট কোহলির পাঠানো জার্সি ড্রইং রুমে রাখা আছে কাঁচের শোকেসে। সেটা অবশ্য শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য পাঠিয়েছিলেন কোহলি।

রাজনৈতিক কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। তবু দুই দেশের ক্রিকেটাররাই একে অন্যকে নিয়ে কথা বলেন। সম্প্রতি আবারও শহিদ আফ্রিদির মুখে শোনা গেল ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা। ঝড়ো ব্যাটিংয়ের জন্য আফ্রিদির ব্যাটিং ছিল আকর্ষণীয় এক বিনোদন। আফ্রিদি মানেই চার-ছক্কার ঝড় আর উত্তাল গ্যালারি। কিন্তু সেই আফ্রিদির কাছে কার কার খেলা ভালো লাগে ?

সম্প্রতি এক সাক্ষাতকারে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি তার পছন্দের কথা জানান। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে ইনজামাম-উল-হক ও সাঈদ আনোয়ারের খেলা অনুসরণ করতাম। টিভির সামনে বসে তাদের খেলা দেখতাম। যখন তাদের সঙ্গে খেলা শুরু করলাম, সেটা ছিল আমার কাছে স্বপ্ন পূরণ। অন্য দেশের খেলোয়াড়দের কথা বললে ব্রায়ান লারা, গ্লেন ম্যাকগ্রার কথা বলব।’

আশ্চর্য হলেও সত্য, আগের প্রজন্মের ক্রিকেটারদের মাঝে শচীন টেন্ডুলকারের নাম নেই! এরপর আফ্রিদিকে প্রশ্ন করা হয় বর্তমান যুগের ক্রিকেটারদের নিয়ে। জবাবে তিনি বলেন, বর্তমান প্রজন্মের কথা বললে আমি এবি ডি ভিলিয়ার্সের নাম বলবো। বিরাট কোহলি, বাবর আজম- তারা অবিশ্বাস্য। ফর্মে থাকলে ফখর জামান। সে এমন একজন ব্যাটসম্যান, যে দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। তার দিনে পাকিস্তান সহজেই ম্যাচ জিতে যায়।

আফ্রিদি মনে করেন শচীন টেন্ডুলকর বড় ব্যাটসম্যান সন্দেহ নেই, কিন্তু দলকে জেতানোর জন্য যে আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন, সেই ক্ষেত্রে বিরাট কোহলি অনেক এগিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com