1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শপথ নিলেন নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নবনির্বাচিত ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু শপথ নিয়েছেন।

রোববার (২৮ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে টুকুর নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে তা সমর্থন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এরপর স্পিকার বিধি অনুযায়ী কণ্ঠভোট দিলে তা পাস হয়।

গত ২২ জুলাই দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। এতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের আওয়ামী লীগের প্রার্থী হিসবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান মেয়াদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com