1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা: ইঞ্জি. মো. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)’র সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সজাগ থাকে সারা বাংলাদেশ। সাথে সাথে অতন্দ্র প্রহরী থাকেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিঁনি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি।

শুক্রবার (২৬ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দির সাহাপাড়ায় শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির উদ্যোগে ৫০তম শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এইসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটদানের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতায় এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের সাথে নিয়েই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক ক্ষুদ্র কর্মী হিসেবে স্মার্ট ও উন্নত আধুনিক দাউদকান্দি তিতাস গঠন করবো।

মন্দির কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহসভাপতি বশিরুল আলম মিয়াজি,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন,কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com