1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শামীম ওসমানের দেশত্যাগের গুঞ্জন, ছেলে বললেন গুজবে কান দেবেন না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। চলমান পরিস্থিতিতে গুঞ্জন ওঠে, সপরিবারে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তবে গুঞ্জনের পালে হাওয়া লাগার আগেই ভিডিওবার্তা নিয়ে হাজির হয়েছেন তার একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন। ভিডিও বার্তায় তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’

শনিবার (৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ভিডিওটি আপলোড করেন অয়ন ওসমান। শুরুতেই তিনি সবাইকে সালাম ও শুভ সকাল জানান। এরপর বলেন, ‘আমি শুধু একটি কথাই জানতে চাই। এইটা যদি থাইল্যান্ড হয়, তা হলে ঢাকা কোথায়?’ এরপর তিনি আশেপাশের ভবনগুলো ক্যামেরায় দেখান।

এর ঠিক বিশ মিনিট পরে একই ভিডিও পুনরায় আপলোড করেন তিনি। সেখানে অবশ্য তাদের সপরিবারে দেশত্যাগের খবর জানানো একটি অনলাইন গণমাধ্যমের স্ক্রিনশটও জুড়ে দেন শেষাংশে। এখানে ক্যাপশনে অয়ন ওসমান লিখেছেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে চলেছে নজিরবিহীন তাণ্ডব। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শামীম ওসমানের অনুগত একাধিক নেতাকর্মীর বাড়ি ও অফিসে। পরিস্থিতি সামাল দিতে শামীম ওসমানকে একাধিক দিন রাজপথে দেখা গেছে, সাথে ছিলেন পুত্র অয়ন ওসমানও। নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে তাদের নিয়ে বসতেও দেখা গেছে এই সংসদ সদস্যকে। শুক্রবারও (২ আগস্ট) তাকে নারায়ণগঞ্জে দেখা গেছে। এরই মধ্যে তিনি সপরিবারে দেশত্যাগ করেছেন, এমন খবর উঠে আসে একটি গণমাধ্যমে। নিজের অবস্থান জানাতেই তার পুত্র অয়ন ওসমানের এই ভিডিওবার্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com