1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শাশুড়িকে দাফন করতে গিয়ে নিজেই লাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শাশুড়িকে দাফন করতে গিয়ে নিজেই লাশ হয়ে গেলেন ফরিদপুর চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের বালাডাঙ্গী গ্রামের মিন্টু ফকির (৩৪)। শনিবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিতে ভাসমান একটি লাশের ছবি দেখে মিন্টুকে সনাক্ত করে তার পরিবার।

মিন্টুর বাবা আয়নাল ফকির জানান, গত ১৯ জুলাই সোমবার শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে দাফনের উদ্দেশ্যে হরিরামপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে শশুর বাড়ি যায় মিন্টু। মঙ্গলবার পরিবারের সাথে শেষ যোগাযোগ হয় মিন্টুর সাথে। এরপর মিন্টুর শ্বশুরবাড়িতে যেগাযোগ করলে সে চলে গেছে বলে তারা জানায়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে খোঁজ নিয়ে জানা যায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা পুলিশ এ লাশটি উদ্ধার করেছে। মিন্টুর দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ বিষয়ে হরিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো: দেলোয়ার হোসেন জানান, গত ২২ জুলাই চরভদ্রাসন ও হরিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা আজিম নগর ইউনিয়নের সিকারপুর গ্রামের একটি খাল হতে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে মরদেহের পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মানিকগঞ্জ পৌরসভার মাধ্যমে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com