1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শাশুড়িকে প্রকাশ্যে মারধর করায় পুত্রবধূ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পারিবারিক কলহের জেরে শাশুড়িকে অমানবিক নির্যাতনের দায়ে পুত্রবধূ রত্না বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা হলে শুক্রবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউপির হরিচরণ লস্কর মাঠের পাড়া গ্রামে পুত্রবধূর নির্যাতনের শিকার হন শাশুড়ি আয়েশা বেগম। তিনি ওই গ্রামের মৃত আব্দুল সিদ্দিকের স্ত্রী। আহত অবস্থায় তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালাপাড়া ইউপির সদস্য হায়দার আলী জানান, আয়শা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ও ও ছেলের বিয়ে হওয়ার পর তিনি একাই থাকেন। আর ছেলে আশরাফুল ইসলাম কয়েক দিন আগে কাউকে কিছু না বলে তিনি ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজখবর জানতে চান রত্না।

তিনি বলেন, রত্না তার শাশুড়িকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করলে তিনি এর প্রতিবাদ করেন। তাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর করেন রত্না। এ সময় একজনের ধারণ করা ভিডিও শুক্রবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

তিনি বিষয়টি জানার পর রাতে ওই বৃদ্ধাকে নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তার পুত্রবধূকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com