1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শাস্তি থেকে বাঁচতে কলাপাতার ‘মাস্ক’ পরে রাস্তায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এমন অনেকেই আছেন যাদের মাস্ক পরতে একেবারেই অনীহা। আবার মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে পুলিশি ঝামেলা পড়তে হবে। পুলিশের থেকে বাঁচতে তাই এর আগে অনেককেই অনেক কৌশল অবলম্বন করতে দেখা গেছে। তবে এবার এক ব্যক্তি কলাপাতা দিয়ে মাস্ক বানিয়েছেন। তার এমন কাণ্ড দেখে অবাক হয়েছে পুলিশ।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন তলার। জানা গেছে, ওই ব্যক্তি সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাজার করতে। শুনলেন বাজারে পুলিশ আছে, মাস্ক না থাকলে শাস্তি দেওয়া হচ্ছে। তাই রাস্তার পাশে একটি কলা গাছ থেকে এক টুকরো পাতা ছিঁড়ে নিয়ে সুতো দিয়ে লাগিয়ে দেন নিজের মুখে, যা দেখে হতবাক জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ। কলাপাতা পরা মাস্ক এর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। তাই বিধিনিষেধ নিয়ে সক্রিয় সেখানকার পুলিশ। মুখে মাস্ক না দেখলে চলছে ধরপাকড়। এ দিন সকাল থেকে করোনা প্রতিরোধে সক্রিয় ছিল জীবনতলা থানার পুলিশ। থানা এলাকার বিভিন্ন মোড়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, মাস্ক বিতরণ এমনকি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করায় বেপরোয়াদের গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কলাপাতা দিয়ে মাস্ক বানানো ওই ব্যক্তির নাম নাসিম শেখ। তার বাড়ি জীবনতলা থানা এলাকারই মেহেরগড়ে। পুলিশের চোখ এড়িয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ধরা পড়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com