1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে কয়েক শত লোক মারা যান। আহত হন হাজার হাজার মানুষ। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি।

আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার পদত্যাগ করে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই হত্যার নৈপথ্যে যারা ছিলেন তারা যাতে দেশত্যাগ করে পালিয়ে যেতে না পারে এবং আওয়ামী লীগের শাসনামলে যারা হত্যা, নৈরাজ্য করেছেন সেই সকল অপরাধিরা যাতে দেশত্যাগ করতে না পারেন হয়তো সেজন্যই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে, সময় আরো বাড়তে পারে।

তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।

সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com