1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শাহজাহানপুরে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তি খুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে আশেকপুর হিন্দুপাড়া গ্রামে গাভী দুধদোহন কে কেন্দ্র করে নীলকান্ত (৫৬) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। নিহত ব্যাক্তি ওই গ্রামের স্বর্গীয় ভবানী কান্ত’র পুত্র। বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রেবা রাণী (৫০) নামের এক নারীকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। মামলা সূত্রে জানা গেছে, নীলকান্ত ও রেবা রাণী পরস্পর প্রতিবেশি। আজ সকাল সাড়ে ৮ টার দিকে গাভী দোহন করছিলেন রেবা রাণী। আর গাভী দোহন স্থানের পাশে থাকা গোবরের ঢিবি থেকে কোদাল ও টুকরি ভার দিয়ে ফসলি জমিতে গোবর নিয়ে যাচ্ছিলেন নীলকান্ত। একপর্যায়ে কোদালের শব্দে গাভী নরাচরা করায় দোহন করা দুধের বালতি উল্টে দুধ পড়ে যায়। এ বিষয় নিয়ে নীলকান্তের সাথে ঝগড়ায় জড়িয়ে পরেন রেবা রাণী। ঝগড়ার একপর্যায়ে রেবা রাণীর ছেলে অটোচালক মোহন (২২) ঘটনাস্থলে পৌঁছে এবং মা ছেলে মিলে নীলকান্ত কে মারপিটে আহত করে। স্বজনরা গুরুতর আহত নীলকান্তকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত নীলকান্ত’র স্ত্রী চায়না রাণী বাদি হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নীলকান্ত হত্যার ঘটনার প্রধান আসামী রেবা রাণী কে গ্রেফতার করা হয়েছে এবং ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com