1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শিল্পীদের কর্মকাণ্ডে লজ্জায় মাথা কাটা যাচ্ছে : অভিনেত্রী রোজিনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকার চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির শিল্পীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে লজ্জায় অন্য শিল্পীদের মাথা কাটা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অভিনেত্রী রোজিনা। তিনি বলেন, সিনেমার ভবিষ্যৎ উজ্জল হবে ভাবতেছিলাম সেটা আর হচ্ছে না। এখনকার শিল্পীদের কর্মকাণ্ডে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে।

নানা ঘটনা ও বিতর্কিত কর্মকাণ্ডে দিনকে দিন শিল্পীদের ইমেজ তলানীতে এসে নামছে। ইমেজ উদ্ধারের চেষ্টা না করে ক্রমাগত আরো নিজেদের মান সম্মান খোয়াতে ব্যস্ত অনেকেই।

বিষয়টি উল্লেখ করে রোজিনা বললেন, ভেবেছেন আমাদের ইন্ডাষ্ট্রি কোথায় যাচ্ছে? একসময় শিল্পীদের সাধারণ মানুষ কোথায় রাখতো আর এখন কোথায় রাখছে? কতিপয় লোকের স্বার্থের জন্য পুরো শিল্পী সমাজের দিকে আঙ্গুল তুলছেন সাধারণ মানুষ। এভাবে ইমেজ হারাতে থাকলে তো দর্শকরা দেশের সিনেমাই দেখবে না।

আমি কারো নাম ধরে কিছু বলতে চাই না। শুধু কয়েকজনকে উদ্দেশ্য করে বলবো, এগুলো থামান। নিজেদের আর নীচে নামাবেন না। আমরা অনেক কষ্টে নিজেরদের ইমেজ তৈরি করেছি। সেটা আর মাটিয়ে মিশিয়ে দেবেন না।

ওমর সানী-মৌসুমী ও জায়েদ খানের মধ্যকার বিরোধ নিয়ে সম্প্রতি বেশ সরব মিডিয়া পাড়া। শিল্পী সমিতির নির্বাচনের পর এই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা সাড়া দেশে। মূলত এই ঘটনাকে ইঙ্গিত করেই উপরের কথাগুলো বলেন ঢাকাই সিনেমার সোনালী দিনের নায়িকা রোজিনা।

এর আগে ডিপজলের বিয়েতে জায়েদ খানকে ওমর সানীর চড় ও জায়েদের পিস্তল বের করে গুলি করার হুমকি নিয়ে তিনি জানিয়েছিলেন, এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। বিষয়টি পুরোপুরো মিথ্যে ঘটনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com